১৮ ফেব্রুয়ারি ২০১৬ - ১৬:২৬
ফের বোমায় কাঁপলো তুরস্কের শহর

তুরস্কের রাজধানী আঙ্কারার পর এবার বোমা হামলায় কাঁপলো দেশটির দিয়ারবাকির শহর।

আবনা ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারার পর এবার বোমা হামলায় কাঁপলো দেশটির দিয়ারবাকির শহর। সেনাবাহিনীর বহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে কয়েকজন হতাহত হয়েছে তৎক্ষণাৎ সে সংখ্যা জানানো হয়নি।
আজ বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় শহর দিয়ারবাকিরে এ হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলেও জানাচ্ছে সংবাদমাধ্যম।
এর আগে, বুধবার সন্ধ্যায় আঙ্কারায় পার্লামেন্ট ভবনের পার্শ্ববর্তী এলাকায় গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হন। ওই হামলাও চালানো হয় সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে।#